Site icon Somoyer Dristy

দেশকে নতুন করে গড়তে মালিক-শ্রমিক ঐক্য দরকার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমিক ও দায়িত্বশীল মালিক শ্রেণি। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক-শ্রমিক ঐক্য গড়তে হবে।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতো থাকলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না।

প্রধান উপদেষ্টা বলেন, সব পক্ষের অংশীদারিত্বের শ্রম সংস্কার কমিশন তৈরি হয়েছে। কমিশনের প্রতিবেদন দেখে ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। প্রতিবেদনটি বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে পারবো। শ্রমিকের অধিকার আদায় না হলে অভ্যুত্থানের স্বপ্ন পূরণ হবে না।

Exit mobile version