Site icon Somoyer Dristy

দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী ১৭৫ বাংলাদেশী শনাক্ত

ভারতের দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী ১৭৫ জন বাংলাদেশীকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ নথিপত্র ছাড়াই দিল্লিতে বসবাসকারী অন্তত ১৭৫ জন বাংলাদেশীকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বেআইনীভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে দিল্লির আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন এলাকায় ১৭৫ জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে। 

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বেআইনি অবস্থান নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Exit mobile version