Site icon Somoyer Dristy

জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির: শামীম পাটোয়ারী

জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব এখন বিএনপির—দেশ ও গণতন্ত্রের স্বার্থেই এ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি এক টকশোতে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলোচনা শোনা যাচ্ছে, যদিও বিষয়টি এখন স্তিমিত। বিএনপি এ ফাঁদে পা দেয়নি—এজন্য তাদের ধন্যবাদ। তবে ভবিষ্যতে কী করবে, তা বলা যাচ্ছে না। জাতীয় পার্টি নিষিদ্ধ হলে রাজনৈতিক মাঠে ভারসাম্য নষ্ট হবে। তখন বিএনপি আসন ভাগাভাগির চাপে পড়ে পলিটিক্যাল পাপেট হয়ে যেতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রে একটি কুলিং পিরিয়ড জরুরি। বিএনপি যদি দায়িত্বশীল আচরণ করে, তবে সেটি দেশের ও নিজেদের জন্যও মঙ্গলজনক হবে।” উদাহরণ হিসেবে তিনি জিয়াউর রহমান ও অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।

শামীম পাটোয়ারীর মতে, জাতীয় পার্টি টিকে থাকলে রাজনৈতিক ভারসাম্য বজায় থাকবে এবং বিএনপিও শক্ত অবস্থানে থাকতে পারবে।

Exit mobile version