Site icon Somoyer Dristy

চীনের পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্কারোপের কথা ভাবছে ট্রাম্প

ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্কারোপের কথা ভাবছে। 

প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় ট্রাম্প চীনসহ বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর শুল্কারোপ বাড়িয়েছিলেন। তবে এবার তা আরোও বাড়াতে চান তিনি। 

সকল ধরণের  আমদানি পণ্যে তিনি ১০ শতাংশ শুল্কারোপ করতে চান। যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন খাতকে আরও বেশি উন্নত করতেই তিনি আমদানি পণ্যের ওপর ব্যাপক শুল্কারোপ করতে যাচ্ছেন। 

তবে ট্রাম্পের এ নীতির বিরুদ্ধে বেশ কিছু দেশ প্রতিশোধমূলক শুল্কারোপের কথা ভাবছে।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর পরপরই তিনি একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন।

Exit mobile version