Site icon Somoyer Dristy

ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনেছে, জানালেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলি মেনে নিয়েছে ইসরায়েল।

নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার দেওয়া ওই পোস্টে ট্রাম্প জানান, “যুদ্ধের অবসান ঘটাতে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব।”

তিনি আরও লেখেন, “শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিসরবাসী কঠোর পরিশ্রম করেছেন। আশা করি হামাস চুক্তি গ্রহণ করবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

তবে হামাস এ প্রস্তাবে সাড়া দিয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ইসরায়েলও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানে ৫৬ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

Exit mobile version